প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬ ১১:৫৫:৩৩
প্রজন্ম ডেস্ক: ঝালকাঠির নলছিটি উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার দপদপিয়া চৌমাথা এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী ‘আব্দুল্লাহ পরিবহন’ নামের বাসটি ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ১০ যাত্রী আহত হন। আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে উদ্ধার করে দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় ইমির জামিন
এবার ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি জানান সাবেক মন্ত্রী কামরুল
মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৭
বেঙ্গালুরুতে হাসপাতালের দেওয়াল ধসে শিশুসহ নিহত ৭
টাকার বিনিময় পুলিশের কাছ থেকে ছাড়া পেলেন জুয়ার এজেন্ট
লেবাননে কোনো যুদ্ধবিরতি নেই: ইসরাইলি সেনাপ্রধান